Preloader
  • Follow Us On :
  • img
img

বাংলা বিষয়ের ৭০টি প্রশ্ন

বিসিএস বাংলা বিষয়ের ৭০টি এম সিকিউ প্রশ্ন (উত্তর নিচে দেয়া আছে)

1. 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি?

A)           বিদ্রোহী

B)            প্রলয়োল্লাস

C)            রক্তাম্বর-ধারিণী মা

D)           আগমণী

2. 'আদি নেই যার' এর বাক্য সংকোচন-

A)           অনন্ত

B)            অনাদি

C)            মাদৃশ

D)           ইদানীং

3. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহন করেন?

A)           ২৭ বৈশাখ, ১২৬৮

B)            ২৫ বৈশাখ, ১২৬৮

C)            ২২ বৈশাখ, ১২৬৮

D)           ২১ বৈশাখ, ১২৬৮ 

4. চর্যাপদ রচনার উদ্দেশ্য কী ছিল?

A)           অনুবাদ চর্চা

B)            সাহিত্য চর্চা

C)            নীতি চর্চা

D)           ধর্ম চর্চা

5. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি?

A)           বিষবৃক্ষ

B)            দেবী চৌধুরাণী

C)            সীতারাম

D)           আনন্দমঠ

6. হাতেকলমে' কোন ধরনের সমাস?

A)           অলুক দ্বন্দ্ব সমাস

B)            একশেষ দ্বন্দ্ব সমাস

C)            বহুপদী দ্বন্দ্ব সমাস

D)           মিলনার্থক দ্বন্দ্ব সমাস

 

7. অবসরের গান' কবিতাটির রচয়িতা-

A)           সৈয়দ শামসুল হক

B)            জীবনানন্দ দাশ

C)            বন্দে আলী মিয়া

D)           শামসুর রাহমান

8. 'অশ্রুমালা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

A)           গোলাম মোস্তফা

B)            কাজী নজরুল ইসলাম

C)            জসীমউদ্দীন

D)           কায়কোবাদ

9. কোনটি তদ্ভব শব্দ?

A)           গ্রহ

B)            আকাশ

C)            কুমির

D)           বৃক্ষ

10. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়?

A)           বাঁধন-হারা

B)            মৃত্যুক্ষুধা

C)            মধুমালা

D)           কুহেলিকা

11. 'বেনামী বন্দর' কোন ধরনের রচনা?

A)           গল্পগ্রন্থ

B)            প্রহসন

C)            কাব্য

D)           নাটক

12. 'বাঞ্ছিত' শব্দটির যুক্তবর্ণ কোন কোন বর্ণ দ্বারা গঠিত হয়েছে?

A)           ঞ্ + ছ

B)            জ্ + ঞ

C)            ঞ্ + জ

D)           ঞ্ + চ

13. ‘সকলেই কবি নন, কেউ কেউ কবি।’ বিখ্যাত এই উক্তিটি কার?

A)           কাজী নজরুল ইসলাম

B)            জীবনানন্দ দাশ

C)            রবীন্দ্রনাথ ঠাকুর

D)           জসীমউদ্দীন

14. রাজা যায় রাজা আসে' কাব্যগ্রন্থটির রচয়িতা-

A)           আসকার ইবনে শাইখ

B)            আহসান হাবীব

C)            কৃষ্ণচন্দ্র মজুমদার

D)           আবুল হাসান

15. সূর্যগ্রহণ' গল্পটি কে রচনা করেছেন?

A)           হুমায়ুন আহমেদ

B)            জহির রায়হান

C)            আবু ইসহাক

D)           শওকত ওসমান

16. কৃষ্ণকান্তের উইল - কোন ধরনের উপন্যাস?

A)           মনস্তাত্বিক

B)            সামাজিক

C)            ঐতিহাসিক

D)           রাজনৈতিক

17. নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?

A)           জন + এক = জনৈক

B)            মরু + উদ্যান = মরূদ্যান

C)            সদা + এব = সদৈব

D)           নে + অক = নায়ক

18. অভয়া' চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে?

A)           শ্রীকান্ত

B)            চরিত্রহীন

C)            পথের দাবী

D)           পল্লী সমাজ

19. 'যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়'- এই উক্তিটি কার?

A)           প্রমথ চৌধুরী

B)            মোতাহার হোসেন চৌধুরী

C)            কাজী মোতাহার হোসেন

D)           শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
 
20. 'বত্রিশ সিংহাসন' গ্রন্থের লেখক কে?

A)           মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

B)            বিহারীলাল চক্রবর্তী

C)            রামরাম বসু

D)           ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

21. 'গোবিন্দদাস' রচিত সংস্কৃত নাটক কোনটি?

A)           শ্রীরাম পাঁচালী

B)            সংগীতমাধব

C)            সত্য পীরের পাঁচালী

D)           শীকৃষ্ণসন্দর্ভ 

22. প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে সঠিক কোনটি?

A)           √দীপ্য্ + মান = দীপ্যমান

B)            √ শ্রম্ + ইন্ = শ্রমী

C)            প্রাচি+য = প্রাচ্য

D)           √ নন্দ + অন = নন্দন

23. ‘ঝিরঝির করে বাতাস বইছে।’ এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে?

A)           ভাবের গভীরতা

B)            ধ্বনিব্যঞ্জনা

C)            সামান্যতা

D)           পৌনঃপুনিকতা

24. 'Apprentice' এর বাংলা পরিভাষা কোনটি?

A)           আধিপত্য

B)            শিক্ষানবিশ

C)            বাণিজ্যদূত

D)           বাসস্থান

25. সাধু রীতির বিকাশ ঘটে কোন শতকে?

A)           উনিশ

B)            সতেরো

C)            পনেরো

D)           আঠারো

26. 'বঙ্গভূমি' পত্রিকাটি সম্পাদনা করেন -

A)           মোহাম্মদ ওয়াজেদ আলী

B)            মুনীর চৌধুরী

C)            মুহম্মদ শহীদুল্লাহ

D)           মোতাহের হোসেন চৌধুরী 

27. বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?

A)           বিবক্ষা

B)            উক্ত

C)            বুভুক্ষা

D)           প্রিয়ভাষী

28. গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে?

A)           কাঙাল হরিনাথ

B)            শেখ আবদুর রহিম

C)            কৃষ্ণচন্দ্র মজুমদার

D)           অক্ষয়কুমার দত্ত

29. বকলম' শব্দে ব্যবহৃত উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে?

A)           অভাব

B)            না

C)            বাইরে

D)           সহিত

30. চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন -

A)           কীর্তিচন্দ্র

B)            হরপ্রসাদ শাস্ত্রী

C)            ড. প্রবোধচন্দ্র বাগচী

D)           ড. মুহম্মদ শহীদুল্লাহ

31. নিচের কোন সম্পর্কটি সঠিক নয়?

A)           কাব্য সুধাকর - গোলাম মোস্তফা

B)            রায়গুণাকর - ভারতচন্দ্র

C)            ছন্দের রাজা - সত্যেন্দ্রনাথ দত্ত

D)           কবিকণ্ঠহার - মুকুন্দরাম চক্রবর্তী 

32. কোন সাহিত্যিক বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক?

A)           রবীন্দ্রনাথ ঠাকুর

B)            কাজী নজরুল ইসলাম

C)            সৈয়দ আলী আহসান

D)           সিকান্দার আবু জাফর 

33. 'Causerie' শব্দের বাংলা পরিভাষা কোনটি?

A)           নৈমিত্তিক

B)            নিবন্ধ

C)            সর্বোর্ধ্বতা

D)           বিরত হওয়া

34. ইন্দ্র বলল, 'তুই দাঁড় টানতে পারিস?'- বাক্যের পরোক্ষ উক্তি নিচের কোনটি?

A)           ইন্দ্র জিজ্ঞাসা করল যে, তুই কি দাঁড় টানতে পারিস।

B)            ইন্দ্র তাকে জিজ্ঞাসা করল দাঁড় টানতে পারিস।

C)            ইন্দ্র জিজ্ঞাসা করল যে, তুই দাঁড় টানতে পারিস কি না বল।

D)           ইন্দ্র জিজ্ঞাসা করল যে, সে দাঁড় টানতে পারে কি না। 

35. 'চিনে জোঁক' বাগধারাটির অর্থ-

A)           বেহায়া

B)            সংকীর্ণমনা লোক

C)            অসাবধান

D)           নাছোড়বান্দা

36. কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস?

A)           নূরুলদীনের সারাজীবন

B)            অনিল বাগচীর একদিন

C)            এই দেশে এই বেশে

D)           পায়ের আওয়াজ পাওয়া যায়

37. E.M. Millford বাংলা কোন কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন?

A)           রাখালী

B)            মা যে জননী কান্দে

C)            নকশী কাঁথার মাঠ

D)           সোজন বাদিয়ার ঘাট

38. ঠকচাচা ও মতিলাল চরিত্র দুটি কোন উপন্যাসের?

A)           চোখের বালি

B)            যোগাযোগ

C)            কপালকুন্ডলা

D)           আলালের ঘরের দুলাল

39. স্থূল' এর বিপরীত শব্দ কোনটি?

A)           কৃশ

B)            বিশ্লিষ্ট

C)            নিষ্ক্রিয়

D)           সুশ্রী

40. 'পতঞ্জলি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-

A)           পতত + অঞ্জলি।

B)            পত + অঞ্জলি

C)            পতৎ + অঞ্জলি।

D)           পতৎ + ঞ্জলি। 

41. চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কারক -

A)           সুনীতিকুমার চট্টোপাধ্যায়

B)            হরপ্রসাদ শাস্ত্রী

C)            প্রবোধচন্দ্র বাগচী

D)           বিজয়চন্দ্র মজুমদার

42. কোনটি ব্যঞ্জনবিকৃতি'র উদাহরণ?

A)           ধোবা ধোপা

B)            তুলতুলা লুতলুতা

C)            নকশা নশকা

D)           রিক্সা রিস্কা

43. কোন বানানটি শুদ্ধ?

A)           পার্শ্বপ্রতিক্রিয়া

B)            পার্শ্বপ্রতিক্রীয়া

C)            পার্শ্বপ্রোতিক্রিয়া

D)           পার্শ্বপ্রতীক্রিয়া

44. 'বিনির্মাণ' শব্দটিতে কয়টি উপসর্গ রয়েছে?

A)           ১টি

B)            ২টি

C)            ৪টি

D)           ৩টি

45. ‘তদ্ভব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

A)           √তদ্+ভূ+দ

B)            তদ্+√দভ্+অ

C)            তদ্+√ভদ্+অ

D)           তদ্+√ভূ+অ

46. নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?

A)           রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য

B)            মুমূর্ষু রোগীকে শুশ্রূষা কর।

C)            তিনি সন্তুষ্ট হইলেন।

D)           বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে।

47. ‘বৈতালিক’ উপন্যাসটির রচয়িতা কে?

A)           প্রেমেন্দ্র মিত্র

B)            নারায়ণ গঙ্গোপাধ্যায়

C)            আকবর হোসেন

D)           গোলাম কুদ্দুস

48. 'মেঘনাদবধ কাব্য' এর কাহিনী কোথা থেকে গৃহীত হয়েছে?

A)           মহাভারত

B)            রামায়ণ

C)            ইলিয়াড

D)           মঙ্গলকাব্য

49. 'ধর্মমঙ্গল' কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে?

A)           খেলারাম চক্রবর্তী

B)            সীতারাম দাস

C)            ঘনরাম চক্রবর্তী

D)           রূপরাম চক্রবর্তী

50. প্রকৃতি ও প্রত্যয়' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

A)           রূপতত্ত্ব

B)            অর্থতত্ত্ব

C)            ধ্বনিতত্ত্ব

D)           বাক্যতত্ত্ব

51. 'যতিচিহ্ন' বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

A)           রূপতত্ত্ব

B)            ধ্বনিতত্ত্ব

C)            বাক্যতত্ত্ব

D)           অর্থতত্ত্ব

52. রামরাম বসু ছিলেন কেরি সাহেবের মুন্সি।'- এখানে 'মুন্সি' কোন ভাষার শব্দ?

A)           আরবি

B)            বাংলা

C)            সংস্কৃত

D)           ফারসি

53. ক্রিয়ার দ্বিতীয় অংশকে কী বলে?

A)           ক্রিয়াবিভক্তি

B)            বর্ণ

C)            ধ্বনি

D)           ধাতু

54. আহসান হাবীবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

A)           সারা দুপুর

B)            রাত্রিশেষ

C)            ছায়া হরিণ

D)           আশায় বসতি

55. মার্গ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

A)           পথ

B)            জ্ঞান

C)            ধর্ম

D)           বাতাস

56. কোনটি শুদ্ধ বাক্য?

A)           ছেলেটি ভয়ানক মেধাবী।

B)            আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।

C)            মেয়েটি স্বয়ংবরা।

D)           ক্ষমা একটি মহানগুণ।

57. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য কোন ছন্দে রচিত?

A)           অমিত্রাক্ষর

B)            পয়ার ও ত্রিপদী

C)            স্বরবৃত্ত

D)           কলাবৃত্ত

58. 'অহনা' শব্দের অর্থ-

A)           হাতের অলংকার

B)            চঞ্চল

C)            কোমর

D)           উষা

59. বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে?

A)           আবুল হাসান

B)            হুমায়ুন কবির

C)            শামসুর রাহমান

D)           নির্মলেন্দু গুণ

60. সঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি?

A)           প্রসাদ-রোজ

B)            বিকাশ-নিকাশ

C)            ফাঁপা-ভরা

D)           বিপন্নতা-নিরাপত্তা

61. শওকত ওসমান রচিত উপন্যাস কোনটি?

A)           হাঙর নদী গ্রেনেড

B)            খেলাঘর

C)            ক্রীতদাসের হাসি

D)           যাত্রা

62. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’ গল্পটিতে সুভার বাবা তাঁর বোবা মেয়েটির কী নাম রেখেছিলেন?

A)           সুকেশিনী

B)            সুহাসিনী

C)            সুভারানী

D)           সুভাষিণী

63. বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক ডায়েরি গ্রন্থ কোনটি?

A)           আগুনের পরশমণি

B)            রাইফেল রোটি আওরাত

C)            একাত্তরের দিনগুলি

D)           নিষিদ্ধ লোবান

64. নিচের কোনটি অঘোষ ধ্বনির উদাহরণ?

A)           জ

B)            গ

C)            ছ

D)           ঝ

65. 'পাগলা দাশু' কার রচিত শিশুতোষ সাহিত্য?

A)           সত্যেন সেন

B)            সোমেন চন্দ

C)            সমর সেন

D)           সুকুমার রায়

66. 'বেখাপ্পা' অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

A)           ভূতের বাপের শ্রাদ্ধ

B)            উনিশ বিশ

C)            আটাশে ছেলে

D)           আখাম্বা

67. পদ্মানদীর চর' কাব্যটির রচয়িতা-

A)           নির্মলেন্দু গুণ

B)            মোতাহের হোসেন চৌধুরী

C)            বন্দে আলী মিয়া

D)           বিজন ভট্টাচার্য

68. বাক্যে যতিচিহ্ন দাঁড়ি (।) থাকলে কতক্ষণ থামতে হয়?

A)           ১ বলার দ্বিগুণ সময়।

B)            থামার প্রয়োজন নেই।

C)            ১ বলতে যে সময় লাগে।

D)           ১ সেকেন্ড

69. পাহাড়ী উপজাতীয়দের জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস কোনটি?

A)           আগুনের মেয়ে

B)            যে অরণ্যে আলো নেই

C)            কর্ণফুলী

D)           অরণ্যে নীলিমা

70. রামগরুড়ের ছানা, হাসতে তাদের মানা,

 হাসির কথা শুনলে বলে,

 হাসব না-না না-না।'- উদ্ধৃতাংশটির রচয়িতা কে?

A)           কাজী নজরুল ইসলাম

B)            সত্যেন্দ্রনাথ দত্ত

C)            আহসান হাবীব

D)           সুকুমার রায়

 

Answer Keys

 

Question Answer   Question Answer 1 B   36 B 2 B   37 C 3 B   38 D 4 D   39 A 5 A   40 C 6 A   41 C 7 B   42 A 8 D   43 A 9 C   44 B 10 C   45 D 11 A   46 A 12 A   47 B 13 B   48 B 14 D   49 C 15 B   50 A 16 B   51 C 17 D   52 A 18 A   53 A 19 A   54 B 20 A   55 A 21 B   56 C 22 B   57 B 23 B   58 D 24 B   59 D 25 A   60 D 26 C   61 C 27 A   62 D 28 A   63 C 29 D   64 C 30 C   65 D 31 D   66 D 32 C   67 C 33 B   68 D 34 D   69 C 35 D   70 D